চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৫ রাত ০৮:৪৪
৩০৬
ইসরাফিল নাঈম, চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রসুলপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার শশীভূষণে অবস্থিত রসুলপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে নবগঠিত এডহক কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। এসময় কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি ও চরফ্যাশন কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী মহল ফুলেল সংবর্ধনা জানিয়ে বরণ করে নেয়।
পরিচিতি ও মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়েদুল হক সেলিম অনুষ্ঠানের সভাপতিত্ব করে তার বক্তব্যে বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবীদাওয়া পেশ করেন। পরে এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট হযরত আলী হিরণ বিদ্যালয়টি পরিদর্শন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে অতি দ্রুত বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন। এসয়ম শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের পক্ষে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অ্যাডভোকেট হযরত আলী হিরণ আরো বলেন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করবো। শিক্ষার্থীদের পাঠদানে গুণগত পরিবর্তন আনতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ.কে এম আবুল খায়ের, শশীভূষণ থানার অফিসার ইনর্চাজ তারিক হাসান রাসেল, উপসহকারী প্রকৌশলী মনির হোসেন প্রমুখ।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত