অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ধারণ করা ইত্যাদি এবার প্রচার হবে আগামী শুক্রবার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৫ রাত ০৮:৪২

remove_red_eye

৭১৫

বাংলার কণ্ঠ ডেস্ক : নব্বই দশক থেকে দেশের নানা অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। সেই ধারাবাহিকতায় আসছে আরও একটি নতুন পর্ব। এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবিধৌত দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে। বৃটিশ আমলে নির্মিত শতবর্ষী ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে মঞ্চ বানিয়েছেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত।

জানা গেছে, অনুষ্ঠানের দিন দুপুর থেকে হাজারো দর্শক ভিড় করেন অনুষ্ঠানস্থলে। আমন্ত্রিত দর্শকের পাশাপাশি আশপাশের ছাদ ও সড়কে দাঁড়িয়ে প্রায় অর্ধলক্ষ মানুষ প্রিয় অনুষ্ঠান দেখতে জড়ো হন। স্থানীয়দের ভাষ্য, ভোলায় এত দর্শক সমাগম আগে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি।

এবারের অনুষ্ঠানে দুটি গান থাকছে। ভোলাকে ঘিরে পরিচিতিমূলক গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, নৃত্যে অংশ নেন স্থানীয় শতাধিক শিল্পী। সুর করেছেন হানিফ সংকেত, সংগীত আয়োজন মেহেদীর। অন্য গানটি গেয়েছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর। লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

দর্শকপর্বে ভোলা জেলার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব অতিথি হয়ে অংশ নেন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ভোলার কৃতি সন্তান এভারেস্টজয়ী এম এ মুহিতের সাক্ষাৎকার। তিনি দ্বিতীয়বার এভারেস্ট জয় করার সময় নিশাত মজুমদারের সঙ্গে ‘ইত্যাদি’ লেখা ব্যানার হাতে নিয়েছিলেন কেন, তার উত্তর মিলবে এই পর্বে।

হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে

অনুষ্ঠানে আরও থাকছে ভোলা জেলার ইতিহাস, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতি, মহিষকেন্দ্রিক ব্যবসা, জেলেদের করুণ জীবনযাত্রা ও বিদেশি প্রতিবেদন হিসেবে চীনের বেইজিং সামার প্যালেস।

ইত্যাদির নিয়মিত সামাজিক নাট্যাংশে দেখা যাবে সমসাময়িক নানা প্রসঙ্গ-কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম বৃদ্ধা, সাংস্কৃতিক বিতর্ক, সন্তানের মোবাইল আসক্তি, সিনেমার প্রচারণা, ভাইরাস আতঙ্ক, চোরের সংজ্ঞা ইত্যাদি। অভিনয়ে অংশ নিয়েছেন দিলারা জামান, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, মুকিত জাকারিয়া, শাহেদ আলীসহ আরও অনেকে।

গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি আগামী ২৯ আগস্ট, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। বরাবরের মতোই এর রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। আর কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...