অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় মানববন্ধন গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৫ রাত ০৮:০৮

remove_red_eye

২৭১

বোরহানউদ্দিনে নিষ্ঠাবান উপজেলা ভূমি কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল উপজেলা ভূমি কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ভোলায়  মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দাদের আয়োজনে ভোলা জেলা প্রসাশক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এতে অংশ নেন।এ সময় চলে গণ স্বাক্ষর কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এসিল্যান্ড মেহেদী হাসান। দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, খাস জমি রক্ষা ও ভূমি অফিসকে দালালমুক্ত করার মাধ্যমে তিনি অল্প সময়েই জনআস্থাভাজন হয়ে উঠেছেন।
এসময় বক্তারা সদ্য বদলির আদেশ প্রাপ্ত  উপজেলা ভূমি কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান এর  বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।  পরে  জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।এর আগে শনিবার বোরহানউদ্দিন উপজেলা শহরেও একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,বিসিএস প্রশাসনের ৩৮ তম ব্যাচের কর্মকর্তা মো. মেহেদী হাসান।

তিনি ২০২৪ সালের ৭ জুলাই  বোরহানউদ্দিন উপজেলার এসিল্যান্ড হিসাবে যোগদান করেন । ৫ আগস্ট সরকার পতনের পরে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক হিসাবে। সরকারি দপ্তরে সাধারণ মানুষের ভোগান্তি এমন ধারনা অনেকটাই পাল্টে দিয়েছে এই কর্মকর্তা। বোরহানউদ্দিন উপজেলা বাসীর কাছে হয়ে উঠেন এক অনন্য উদাহরন। বরিশাল  বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে মো. মেহেদী হাসানকে বরিশাল জেলার  গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়। কিন্তু তার বদলি আদেশ প্রত্যাহার করে বোরহানউদ্দিন উপজেলায় কয়েক মাস রাখার দাবি জানান  উপজেলাবাসী।

বোরহানউদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...