অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় সময় টিভির সাংবাদিক ও ক্যামেরা পার্সনের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৫৩১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহকালে সময় টেলিভিশনের সাংবাদিক নাছির উদ্দিন লিটন ও ক্যামেরাম্যান উৎপল দেবনাথের উপর হামলা করা হয়েছে। আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিকদের দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত সময় টেলিভিশনের সাংবাদিক নাছির উদ্দিন লিটন জানান, তিনি ও তার ক্যামেরাম্যানসহ শুক্রবার মৎস্য বিভাগের ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বাছুর বিতরণের অনিয়মের তথ্য সংগ্রহ করতে দৌলতখান উপজেলায় যান। দিনভর উপজেলার বিভিন্ন এালাকায় তথ্য সংগ্রহ শেষে বিকেল আনুমানিক তিনটার দিকে ভবানীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে তথ্য সংগ্রহের জন্য  যায়। এ সময় ওই বাড়ির দড়জায় পৌছালে  ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওই বাড়ির বাসিন্দা মো. রাসেল কাজীর নেতৃত্বে বেশ কয়েকজন মিলে 'কেনো তাদের বাড়িতে নিউজ করতে গেছে' এ কথা বলে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা সাংবাদিক নাছির লিটন ও ক্যামেরাম্যান উৎপল দেবনাথকে মারধর করতে করতে বাড়ির সামনের পাকা সড়কে নিয়ে যায়। পরে হামলাকারীরা তাদের হাত থাকা ক্যামেরা ছিনিয়ে নিয়ে সড়কে ফেলে ভাঙচুর করে এবং মোবাইলে তাদের ভিডিও ধারণ করেন। তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন সেখানে জড়ো হলে সকলের সামনে তাদের দুইজনকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। পরে স্থানীয়ের সহায়তায় তারা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে  প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তারা দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা হঠাৎ উত্তেজিত হয়ে সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও তার ক্যামেরাম্যানকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এক পর্যায়ে তাদের বাড়ির সামনে টেনে এনে প্রকাশ্যে হুমকি-ধমকি দেওয়া হয় এবং মোবাইলে ভিডিও ধারণ করা হয়।
জিডিতে উল্লেখ আছে, হামলাকারীরা সাংবাদিকের হাতে থাকা ক্যামেরা মডেল AG-ACBOEN ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে ভেঙে দেয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান  সাংবাদিকদের জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...