অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করলেন ব্যবসায়ী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

২৯২

এইচ আর সুমন: ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
 
বুধবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে ভোলার একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের আব্দুর রশিদের ছেলে  ব্যবসায়ী জাকির হোসেন 
 
লিখিত বক্তব্যে জাকির হোসেন অভিযোগ করেন, একই গ্রামের মৃত হারেজ খানের ছেলে আমির হোসেন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদার টাকা দাবি করে আসছে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত আমির হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে।
 
জাকির দাবি করেন, “আমাকে হত্যার জন্য দক্ষিণ দিঘলদীর  রায়হান নামের এক যুবককে ৫ লাখ টাকা দেওয়ার অফার করেছে আমির হোসেন। যেকোনো সময় আমার ওপর হামলা হতে পারে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
 
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় ভুক্তভোগীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। 
 
এবিষয়ে অভিযুক্ত আমির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান জাকির হোসেন এর কাছে টাকা পাবেন। টাকা না দেওয়ার জন্য  সে  সাজানো চাঁদাবাজির অভিযোগ এনে আমার সম্মানহানির চেষ্টা করছে।




ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...