অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২২শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়নসহ ৩ দফা দাবীতে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৫ রাত ০৮:১৭

remove_red_eye

২৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : অবহেলার শৃঙ্খলা ভাঙ্গো শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনো এই স্লোগান নিয়ে ভোলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা  স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,এন্ট্রি পদ ৯ম গ্রেড বাস্তবায়ন ও 
চারস্তরীয় একাডেমিক পদসোপানসহ ৩ দফা দাবিতে মানববন্ধন  হয়েছে।
আজ বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  মানববন্ধনে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ রহিম,ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাকসুদের রহমান,সহকারী শিক্ষক ওকাল উদ্দিন,শাওন আব্দুল্লাসহ দুটি স্কুলের অন্যান্য শিক্ষকরা  অংশ নেন।

এসময় শিক্ষকরা বলেন, ১৯৭৩ সালে সমমানের যোগ্যতা নিয়েই কয়েকটি পদে নিয়োগ দেওয়া হলেও মাধ্যমিক সহকারী শিক্ষক পদকে দ্বিতীয় শ্রেণির নন-গেজেটেড মর্যাদা দেওয়া হয়। পরবর্তীতে ২০১২ সালে গেজেটেড মর্যাদা মিললেও এখনও এন্ট্রি পদ ৯ম গ্রেড বহাল হয়নি। অথচ একই যোগ্যতার কলেজ শিক্ষকরা দীর্ঘদিন ধরে ৯ম গ্রেড ভোগ করছেন।

এসময় তারা অভিযোগ করেন, এই বৈষম্যের কারণে বহু শিক্ষক চাকরি শেষে অবসরে গেলেও কোনো পদোন্নতি পান না। তারা বলেন, একই নিয়োগ যোগ্যতা থাকা সত্ত্বেও মাধ্যমিক শিক্ষকদের অবমূল্যায়ন করা হচ্ছে।

তারা দ্রুত এ বৈষম্যের অবসান ঘটিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণ, চারস্তরীয় পদসোপান বাস্তবায়ন এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনের দাবি জানান।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...