অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ঢাকায় লাইভ চলাকালীন বিএনপি নেতার মোবাইল নিয়ে পালাল ছিনতাইকারী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৫ রাত ১২:২৪

remove_red_eye

৩৪১

বাংলার কণ্ঠ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে চলন্ত প্রাইভেটকার থেকে ভোলা পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকনের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রবিবার (১৭ই আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করার সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আসাদ খোকন জানান, তিনি রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রাইভেটকারে করে বাংলামোটর থেকে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন। গাড়িটি কারওয়ান বাজারের সিগন্যালে পৌঁছালে তিনি ফেসবুক লাইভ করছিলেন। এসময় এক ছিনতাইকারী দ্রুতগতিতে তার হাত থেকে ফোনটি ছোঁ মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া ফোনটি ছিল 'ইনফিনিক্স হট ৩০' মডেলের এবং এতে থাকা সিম কার্ডটির নম্বর ছিল ০১৭২২****৩৯।

এ ঘটনায় আসাদ খোকন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, "রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে যদি এমন ছিনতাইয়ের শিকার হতে হয়, তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?" তিনি আরও বলেন, "এই মুহূর্তে নতুন আরেকটি মোবাইল ফোন কেনার মতো আর্থিক সক্ষমতা আমার নেই।" এ ঘটনায় এখনো কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছেন আসাদ খোকন। তিনি জানান, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

ভোলায় ফিরে গিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...