অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

ভোলার কুকরী মুকরীতে শুটকি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৫ রাত ১১:২৭

remove_red_eye

২৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরীতে এডাপটেশন লার্নিং সেন্টারের উদ্যোগে সোমবার দিনব্যাপী “শুটকি উৎপাদন ও ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক ও উক্ত প্রকল্পের টিম লিডার ডা. খলিলুর রহমান, চর কুকরী মুকরী শাখার শাখা ইনচার্জ মো. হোসেন এবং এডাপটেশন লার্নিং সেন্টারের প্রশিক্ষণ সমন্বয়কারী মো. শোয়েবুল ইসলাম।
প্রশিক্ষণে স্থানীয় জেলে ও নারী সদস্যদের জন্য সহজ পদ্ধতিতে নিরাপদ শুটকি উৎপাদন, সঠিক ব্যবস্থাপনা, ছোট জায়গায় অধিক পরিমাণে শুকানোর কৌশল এবং শুটকির উপকারিতা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সামনে শুটকির বাজারজাতকরণ, সারা বছর আয় বৃদ্ধির কৌশল এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলার উপায়গুলো উপস্থাপন করা হয়।
প্রশিক্ষণ  শেষে ৩০ জন অংশগ্রহণকারীদের হাতে চাটাই ও প্রয়োজনীয় জালসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...