বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৫ রাত ১১:২৫
২৯২
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : “মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা “ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৫ ইং সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান - উজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হাসান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, বোরহানউদ্দিন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহমদ উল্লাহ আনসারী, একাডেমিক সুপার ভাইজার আয়েশা সিদ্দিকা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ আরও অনেকে।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, আমাদের উপজেলায় বরাবরের চেয়ে এবছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনি। এরজন্য বিভিন্ন সমস্যাকেই দায়ী করছি তারমধ্যে আমাদের পর্যাপ্ত শিক্ষক না থাকা এবং মোবাইল আসক্তি রয়েছে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান - উজ্জামান বলেন, আসলে অ+ পেলেই যে ভালো শিক্ষার্থী হবে তা নয়। অনেক ভাল ছাত্রছাত্রী ও পরীক্ষায় আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনা, তাই বলে তাকে অবহেলা করা যাবে না। আমরা আগামীতে যাতে সকল পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারে সে জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব।
এসময় ৮১ জন কৃতী শিক্ষার্থীদের কে ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত