অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৫ রাত ১১:২১

remove_red_eye

৪৩১

ফখরে আজম পলাশ,  তজুমদ্দিন থেকে : ভোলার তজুমদ্দিন উপজেলায় সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মো. নাছির (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মাদকাসক্ত ছিলেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মৃত নাছির ওই গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে এবং দুই সন্তানের জনক। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নাছির স্থানীয় বজলু পাটোয়ারীর সুপারি বাগানে চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবার জানিয়েছে, তিনি নিয়মিত মাদক সেবন করতেন। এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


তজুমদ্দিন মোঃ ইয়ামিন