অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভোলায় ৫ মাসে ৪৩ জন সন্ত্রাসীসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৫ রাত ১২:১৪

remove_red_eye

৩১৫

ভোলায় কোস্টগার্ডের জোনাল কমান্ডারের প্রেসব্রিফিং : ৪ হাজার ৪৯৪ কোটি টাকার অবৈধ জাল জাটকা ইলিশ সামুদ্রিক মাছ অবৈধ ট্রলিং বোট ড্রেজার ও বাল্কহেড জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে গত ৫ মাসে ৪৩ জন দুর্র্ধষ সন্ত্রাসী ও ডাকাত আটক করেছে। এসময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, হাত বোমা, দেশী অস্ত্র,হরিনের মাংস, বিদেশী সিগারেট উদ্ধার করেছে। এছাড়াও প্রায় ৪ হাজার ৪৯৪ কোটি ২ লক্ষ ৪৮ হাজার ৫৪ টাকা  মূল্যের অবৈধ জাল, জাটকা, ইলিশ মাছ,পাঙ্গাস ও চিংড়ি রেনু পোনা, সামুদ্রিক মাছ,অবৈধ ট্রলিং বোট, ড্রেজার ও বাল্কহেড জব্দ করেছে ।
রবিবার সকালে ভোলায় কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইমাম হাসান আজাদ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন,দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমন, অবৈধ ট্রলিং প্রতিরোধ ও সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। তাদের অব্যাহত অভিযানে গত ৫ মাসে ভোলাসহ দক্ষিণ জোনের আওতায় বিভিন্ন এলাকা থেকে কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১৮ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ৫ টি গাঁজা গাছ ও ৩,১৯৭ পিস ইয়াবা ,৫ হাজার ৯০০ কেজি হাঙর, ৮৪৫ কেজি শাপলা পাতা, ৩০ হাজার ৮০ কেজি অবৈধ পলিথিন, ১০ হাজার ২৫০ লিটার অবৈধ অপরিশোধিত পাম ওয়েল,১৯০ কেজি হরিণের মাংস, ১টি হরিণের সিং,৫ হাজার ৮৮৯ টি বিভিন্ন ধরনের আঁতশবাজি ও ১৯ হাজার ৬০০ স্টিক বিভিন্ন বিদেশি ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
এছাড়াও গত ৭ মাসে ৬৫ কোটি মিটার অবৈধ জাল , ১ হাজার ৫০০ টি বেহুন্দি জাল ও ৫ হাজার ৬০০ টি চায়না দুয়ারি জাল,১ লক্ষ ৭৭ হাজার কেজি জাটকা, ২০ হাজার কেজি ইলিশ মাছ, ৩১ হাজার কেজি সামুদ্রিক মাছ, ১৭ হাজার কেজি পাঙ্গাস পোনা, ৬ কোটি ৭২ লক্ষ পিস চিংড়ির রেণু পোনা,১৩৫ কোটি টাকা মূল্যের ১৩৩ টি অবৈধ ট্রলিং বোট ও গত ৬ মাসে ১০৯ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৭০টি ড্রেজার ও ৫৮টি বাল্কহেড জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে জোনাল কমান্ডার আরো জানান, তাদের সার্চ ও রেসকিউ অভিযানে ৫২০ জনকে জীবিত এবং ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।জলদস্যুদের কবল থেকে ৪টি ফিশিং ট্রলার ও ৬৭ জন জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া সহ মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ১,১২০ জন অসহায়, গরিব ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি মৎস্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

ভোলা সদর বোরহানউদ্দিন ভোলা জেলা লালমোহন মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন

দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু

দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু

জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন খুনি মোজাফফর, উন্মোচন হতে পারে নানা রহস্যের জট

জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন খুনি মোজাফফর, উন্মোচন হতে পারে নানা রহস্যের জট

আরও...