চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৫ রাত ১১:৫৭
৪১৮
ইসরাফিল নাঈম, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিমের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা চরমানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টারও গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় নেতা-কর্মীরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেজাউল করিমকে ঢাকা পাঠানোর পরামর্শ দেন।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা বাজারে বাস স্ট্যান্ডে প্রকাশ্য এঘটনা ঘটে। এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা দেখা দেয় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, রেজাউল করিম খন্দকার দক্ষিণ আইচা কচ্চপিয়া এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চরমানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরকে সঙ্গে নিয়ে আজ বেলা দেড়টার দিকে জোহরের নামাজ আদায় করতে মোটরসাইকেলযোগে দক্ষিণ আইচা বাজারের মসজিদে যান। এ সময় মসজিদের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা এক ব্যক্তি তাঁকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও পিঠে আঘাত করেন। রেজাউলের সঙ্গে থাকা আবু তাহের তাঁকে রক্ষা করতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা গিয়ে তাঁদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠান।
চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন জানান, প্রকাশ্য দিবালোকে বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিমকে কুপিয়েছে। ওই সন্ত্রাসীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁর নাম আবুল হোসেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বয়স ৫০ থেকে ৫৫ হবে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কী কারণে হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত