বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৫ রাত ১২:২৭
৪৮৩
ভোলা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উদ্দেশ্য করে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনিরুল আলম চৌধুরী বলেন, আপনারা যে কথা বলেন; তা গাঁয়ে পড়ে ঝগড়া করার মত কথা বলেন। ছোট ছোট বাচ্চাদের হাতপা গায়ে লাগলে তা আমরা বলি আদর, বেয়াদবি মনে হয় না। আর এডাল্টদের ক্ষেত্রে তা বেয়াদবি হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো বেয়াদবি থেকে বের হয়ে রাজপথে এসে সু-সৃঙ্খল রাজনীতি করুন। রাজপথ ফাঁকা আছে, আপনারা রাজনীতি করতে পারবেন। বাংলাদেশের মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় তাতে আমাদের কোন সমস্যা নেই। শনিবার (১৬ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী অডিটেরিয়ামে ভোলা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এনসিপি-কে নিয়ে কেউ বলে ন্যাশনাল চিটার পার্টি, আবার কেউ বলে ন্যাশনাল চিলড্রেন কমিটি। ৩৬ দিনের আন্দোলন আপনাদের অবদান ? এই আন্দোলনে আমাদের কোন ভূমিকা ছিলনা ? আমাদের এমন কোন নেতা-কর্মী নেই যে, এই ৩৬ দিনের আন্দোলনে বের হয় নাই। বাংলার আপামর জনসাধারণ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তা হলে তারা কেন একক কৃতিত্বের কথা বলছেন ? আপনারা কিসের ৩৬ দিনের আন্দোলনের হোতা ?
মনিরুল আলম চৌধুরী বলেন, শুধু এই ৩৬ দিনের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ২৩ জন নেতা-কর্মী মারা গেছে। শুধু তাই নয় স্বৈরাচারী আওয়ামীলীগের ১৭ বছরে স্বেচ্ছাসেবক দলের ৭৫ জন নেতা-কর্মী মারা গেছে। স্বৈরাচার, ফ্যাসিষ্ট তাড়াতে আমাদের কি কোন অবদান নেই ? দেশনায়ক তারেক রহমান কি একবারও বলেছেন ফ্যাসিষ্ট বিতাড়নে একমাত্র বিএনপির-ই অবদান ? তিনি কখনো তা বলেন নাই। ফ্যাসিষ্ট হটানোয় এই দেশের জনসাধারণ অবদান রয়েছে।
ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম খলিলের সভাপতিতে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অজিউল্লাহ সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, মীর রনি, আশরাফুল আলম ফিরোজ, হারুন অর রশিদ সুমন, কামাল উদ্দিন, কামাল পাশা প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আবহবায়ক আশরাফ উদ্দিন বাপ্পি, কামাল মোল্লা, এমদাদ হোসেন যুবরাজ, সিদ্দিকী রহমান স্বপন গোলদারসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত