বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৫ রাত ০৯:২০
৩৫৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে মাসব্যপী বিভিন্ন কোর্স ও ওয়ার্কশপের আয়োজন করেছে। কোর্সগুলোতে বিভিন্ন উপজেলার, জেলার এবং বরিশাল অঞ্চলের বিভিন্ন স্কাউটারবৃন্দ অংশগ্রহণ করে। ভোলার সকল উপজেলার স্কাউটাররা অংশ গ্রহন করে সকলের দৃষ্টি কেরে নেয়। কোর্সগুলো হচ্ছে সম্পাদক কোর্স, সাংগঠনিক ওয়ার্কশপ, কমিশনার কোর্স, মেম্বারশীপ রেজিষ্ট্রেশন অরিয়েন্টেশন কোর্স, কাব রিফ্রেশার্স কোর্স প্রভৃতি। প্রশিক্ষণ কেন্দ্রে ১৬ আগষ্ট (শনিবার) মেম্বারশীপ রেজিস্ট্রেশন ও বরিশাল অঞ্চলের স্কাউট শপ উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিশনার দেবাশীষ হালদার এলটি। আঞ্চলিক সম্পাদক মোঃ ফারুক আলম এলটি। আঞ্চলিক কোষাধ্যক্ষ এস এম জাকির হোসেন এলটি। আঞ্চলিক পরিচালক মোঃ সাইফুল ইসলাম এল টি। বরেন্য স্কাউটার আব্দুস সাত্তার এলটি, বরেন্য স্কাউটার আব্দুস সোবহান এলটি, বরেন্য স্কাউটার তুষার কান্তি চৌধুরী এলটি, আঞ্চলিক উপ-পরিচালক ইকবাল হোসেন, আঞ্চলিক সহকারী পরিচালক ইকবাল হাসান প্রমূখ।
কোর্স গুলোতে বিভিন্ন উপজেলার ও জেলার স্কাউট কমিশনার ও সম্পাদক সহ বিভিন্ন স্কাউটারবৃন্দ অংশগ্রহণ করেন। ভোলা জেলা সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু বলেন এ কোর্সের মধ্য দিয়ে আমরা ভোলাকে স্কাউটিং-এ আরো যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হব। তাছারা আমরা এই প্রথম ভোলা জেলা থেকে মোঃ মনিরুল ইসলাম এএলটি কে আঞ্চলিক উপ-কমিশনার হিসাবে পাওয়ায় ভোলার পক্ষ থেকে বরিশাল অঞ্চলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কোর্সের ধারা অব্যাহত থাকলে বরিশাল অঞ্চল স্কাউটিংয়ে বাংলাদেশের একটি মডেল অঞ্চল হিসাবে পরিচিতি লাভ করবে।
উল্লেখ্য: জুলাই শহীদদের স্মরণে বরিশাল অঞ্চল বিভিন্ন উপজেলার সমন্বয়ে দোয়া ও মিলাদ এবং বিভিন্ন অনুষ্ঠান প্রতিযোগিতার আয়োজন করেছে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত