অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের নিহত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৫ রাত ১১:৪৪

remove_red_eye

৩২০

দৌলতখান প্রতিনিধি : ভোলা- বাংলাবাজার সড়কে ট্রাকের সাথে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।  বৃহস্পতিবার রাত  দশটার দিকে উপশহর বাংলাবাজার সংলগ্ন উত্তর পাশে  বিশ্বাস বাড়ীর নতুন মসজিদের সামনে সংঘর্ষের এ ঘটনায় ঘটে। এসময়  ইউসুফ নামে একজন  মোটরসাইকেল  আরোহী নিহত হন। তিনি সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রয়োজনীয় কাজ শেষে বাংলাবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। তিনি বিশ্বাস বাড়ি এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় মাথার মগজ বেরিয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে স্থানীয়দের দাবি, বাড়ি ফেরার পথে ভোলা সদর থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগামী ট্রাক সড়কে ইউসুফের মোটরসাইকেলকে চাপা দিলে সড়কে ছিটকে পড়ে সে। একপর্যায়ে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে মৃত্যু হয়।
 দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।


দৌলতখান মোঃ ইয়ামিন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...