লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪
৩৮৯
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন,একটি দেশের মালিকানা সে দেশের জনগনের কিন্তু ফ্যাসিবাদী সরকার মানুষকে সে মালিকানা থেকে বঞ্চিত করেছে। মানুষের ভোটের অধিকার হরণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদারপন্থী গনতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর এ দল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, জীবন বিপন্ন করেছে।
বক্তারা আরো বলেন,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন,আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন,তা বাস্তবায়ন করার জন্য কাজ করে যেতে হবে। আগামি ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য এখন থেকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. মনির আলম চৌধুরী,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অর্থ-বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হিরা,সদস্য শাহ্ মো. শাহিন সাজী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল।
লালমোহন উপজেলা বিএনপি'র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল , পৌর বিএনপি'র সভাপতি সাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমূখ।
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু
ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি
শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী
৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক