বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৫ রাত ০৮:৪১
২৭১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় 'জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন' বিষয়ক দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবাইদুর রহমান মণ্ডল এবং বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার। সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামিম আহমেদ।

প্রশিক্ষণে হারমেটিক সাইলো বা বায়ুরোধী পাত্র ব্যবহার করে বীজ সংরক্ষণের আধুনিক কৌশল হাতে-কলমে শেখানো হয়। এই পদ্ধতিতে বীজ রাখলে তা পোকামাকড় ও আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকে, ফলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা অটুট থাকায় পরবর্তী মৌসুমে ভালো ফলন পাওয়া যায়।
অংশগ্রহণকারী কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ প্রশিক্ষণ তাদের নতুন প্রযুক্তি জানতে ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। কর্মশালা শেষে সকল কৃষকের মাঝে বীজ সংরক্ষণের জন্য একটি করে হারমেটিক সাইলো বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত