অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

৪৫৯

        কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের 

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে প্রাথমিক বৃত্তি নিয়ে বর্তমান সরকারের বৈষম্যের প্রতিবাদে লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের লালমোহন উপজেলার সদস্য সচিব আজিম উদ্দিন খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ জুলাই ২০২৫ ইং তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৭ জুলাই জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানানো হয় ২০২৫ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরিপত্রে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার বিষয়টি সম্পূর্ণ রুপে বৈষম্যমূলক। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।

বিগত ১৭ জুলাই তারিখের পরিপত্রটি প্রত্যাহার পূর্বক ২০২৫ এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনা কার্যক্রমে প্রাথমিক শিক্ষার অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জন্য প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবী জানান।
সংবাদ সম্মেলন শেষে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধমে প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি  প্রদান করেন লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিনিধি মো. আকবর হোসেন, ইসলামী মডেল মাদ্রাসার প্রতিনিধি আমজাদ হোসেন, শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন, মোতাছিম বিল্লাহ আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মো. আবুল কালাম আজাদ, আইডিয়াল একাডেমীর পরিচালক শাহিন আলম মাকসুদ, পেশকারহাট একাডেমির প্রতিনিধি মো. কবির হোসেন সহ আরো অনেকে।

লালমোহন মোঃ ইয়ামিন প্রধান-উপদেষ্টা

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...