অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


নবগঠিত পৌর যুবদলের শুভেচ্ছায় সিক্ত ভোলা জেলা যুবদল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৫ রাত ১২:০০

remove_red_eye

৩৬৪


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের সেলিম। পাশাপাশি ভোলা সদর থানা যুবদল ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক  আব্দুল কাদের সেলিম কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলো নবগঠিত ভোলা পৌর যুব দলের নেতৃবৃন্দ । 
১১ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা যুবদলের নেতৃবৃন্দকে এ শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক খায়রুল আলম মিলন, পৌর যুবদলের আহ্বায়ক মো. রিয়াদ হাওলাদার, সদস্য সচিব মো. সগির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল, মোঃ মমিনুল ইসলাম শিবলু ,মোঃ সোহরাব হোসেন, মোহাম্মদ জুয়েল হাওলাদার, মোহাম্মদ আলমগীর সহ ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদল ও পৌর যুব দলের নেতৃবৃন্দ । ভোলা জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক  আব্দুল কাদের সেলিম তাদের বক্তব্যে বলেন নতুন করে যুবদলের কমিটি হওয়ায় ভোলায় যুবদল আলোকিত হয়েছে। ভোলার যুবদল এখন সু-সংঘটিত, আমরা আশা করি আগামীতে এই যুবদল সকলকে নিয়ে রাজপথে থাকবে। বেশি দিন দূরে নয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামীতে এই বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে। ভোলা একটি শান্তির জায়গা এখানে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। আমরা আাশা করি নতুন নেতৃত্ব ভোলার যুবদলকে আরো এগিয়ে নিয়ে যাবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ আগস্ট) মো. রিয়াদ হাওলাদারকে আহ্বায়ক ও মো. সগির আহমেদকে সদস্য সচিব করে ৯ সদস্যের ভোলা পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয় ।


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...