অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে ধানের শীষে ভোট চাইলেন হাফিজ ইব্রাহিম

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৫ রাত ১১:৫৮

remove_red_eye

৪৩২

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনিবাহি কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম গণসংযোগ করে ধানের শীষে ভোট চেয়েছেন। সোমবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন পৌর শহরে পৌর বিএনপি’র উদ্যোগে  গণসংযোগে অংশ নিয়ে তিনি ধানের শীষে ভোট চান।
পৌর শহরের বিএনপি কার্যালয় থেকে শুরু করে শহরের প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী ও ক্রেতার সাথে তিনি কুশল বিনিময় করেন। এ সময় তিনি গণতন্ত্র পুণরুদ্ধারে আগামি নির্বাচনে ধানে শীষে ভোট দেয়ার আহবান জানান।

এছাড়া তরুণ ভোটারদের প্রথম ভোট ধানের ধানের শীষে দেয়ার প্রচারণা চালান। ওই সময় তিনি লিফলেট বিতরণ করেন।
ওই সময় পৌর বিএিনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর পিন্টু,সহ-সভাপতি সাইদুর রহমান লিটন, বশির আহমেদ, আ. রব হাওলাদার,ইউসুফ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা মো. আকবর হোসেন, পৌর শহর ব্যবসায়ী কমিটির সভাপতি নাছিরউদ্দিন বাকলাই, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কবির পালোয়ান,সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...