বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৫ রাত ০৮:৪৪
৩৪৫
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট; শনিবার বেলা ১১ টায় বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের ব্যানারে থানার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বোরহানউদ্দিন প্রেসক্লাব সভাপতি মো. ফয়সাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি নীল রতন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মো. নাছির পাটোয়ারী, বোরহানউদ্দিন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এমএ অন্তর হাওলাদার, সাংবাদিক মো. সাগর চৌধুরী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, এ হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে দ্রæত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রকাশ্যে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশের কোন দল একটি বিবৃত্তি পর্যন্ত দেয়নি যা এ পেশার জন্য চরম হুমকি।
তারা আরও বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা সহ দেশের সকল সাংবাদিকদের হত্যা ও হামলার বিচার করতে হবে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মালেক, বোরহানউদ্দিন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সোহেল সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মো. মিজানুর রহমান।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত