অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ | ২১শে ভাদ্র ১৪৩৩

বিজেপির কমিটি গঠনকে কেন্দ্র করে ভোলায় দুই গ্রুপের সংঘর্ষ : আহত-১০

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৫ সকাল ১০:৪৯

remove_red_eye

২৬০

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার আলিনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি’র) ইউনিয়ন আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে উক্ত সংঘর্ষে ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে আলীনগর ইউনিয়নে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল যাদুঘর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু দিন ধরে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র কমিটি গঠনের কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় আজ জেলা ও উপজেলার বিজেপি নেতৃবৃন্দ আলিনগর ইউনিয়নে আহবায়ক কমিটি গঠনের কার্যক্রম শুরু করে। এরই মধ্যে ২ আহবায়ক প্রার্থীর সমর্থকেরা সভাস্থলে জড়ো হয়। সভা চলাকালীন সময়ে আহবায়ক প্রার্থী আব্দুল মালেক ডাক্তার এর সমর্থকেরা সভাস্থলে অপর আহবায়ক প্রতিদ্বন্দ্বী আনসার ফরাজি নেতাকর্মীদের উপর চড়াও হয়।

এসময় উভয়ের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। উপস্থিত নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে উভয়ই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। যা দীর্ঘ সময় স্থায়ী হয়। এতে কমপক্ষে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক পর্যায়ে নেতৃবৃন্দরা সেখান থেকে কমিটি ঘোষণা না দিয়েই সভাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
এ বিষয়ে ভোলা সদর উপজেলা বিজেপি’র ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক নূরনবী বলেন, ঘটনাস্থলে উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, তবে আমরা উভয় পক্ষকে নিয়ে বসে পরে একটি কমিটি ঘোষণা দিবো।

ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মোতাসিন বিল্লাহ্ জানান, একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে, যা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। পরে আমরা সেখান থেকে চলে আসি।

ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক

ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮

ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে জেলে নিহত

ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে জেলে নিহত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ

আইনের সীমাবদ্ধতায় অপরাধীদের আটকে রাখা যায় না: আইজিপি

আইনের সীমাবদ্ধতায় অপরাধীদের আটকে রাখা যায় না: আইজিপি

আরও...