অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে বিএনপি’র বিশাল বিজয় র‌্যালি

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৫ রাত ০৮:৩৫

remove_red_eye

৩৩৪

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন থেকে :   ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি’রউদ্যোগে স্মরণকালের বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে জনাকীর্ণ বিজয় র‌্যালিটি মিছিল সহকারে উপজেলা বিএনপি’র কার্যালয় চত্বর থেকে শুরু হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোক র‌্যালিতে যোগ দেন। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
বিজয় র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপি’র আহবায়ক মাফরুজা সুলতানা বলেন, ২০২৪ সালের এই দিনে ফ্যাসিষ্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। রাহুমুক্ত হয়েছিল দেশ। স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণের কাছে দিনটি বিজয়ের, দিনটি আনন্দের। তিনি আরও বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভোলেনি। ২৪ এর গণঅভ্যুথানের শহীদদেরও বাংলাদেশ ভুলবে না। এ সময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম,যুগ্ন আহবায়ক মনজুরুল আলম ফিরোজ কাজী, শহিদুল আলম নাছিম কাজী, ,হুমায়ুন কবির সেলিম, পৌর বিএিনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,উপজেলা যুবদলের আহবায়ক শিহাবউদ্দিন হাওলাদার,সদস্য সচিব মো. জসিমউদ্দিন খাঁন সহ অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...