তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪
২৬৩
এম এ হালিম, তজুমদ্দিন থেকে: জুলাই মাসব্যাপী গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় দিবস’ উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলায় বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
উপজেলা বিএনপির আয়োজনে সকাল ১০টায় তজুমদ্দিন সদর বাজার এলাকা থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু ও যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিজয় র্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় ও দলীয় পতাকা বহন করেন, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং 'গণতন্ত্র মুক্তির সংগ্রাম চলবে', 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'—এমন স্লোগানে মুখর করে তোলে পুরো উপজেলা সদর।
বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু বলেন, “৫ আগস্ট কোনো সাধারণ দিন নয়। এই দিন ইতিহাসের গর্বিত অংশ। তৎকালীন ছাত্র-জনতা যেভাবে ফ্যাসিবাদকে প্রতিহত করেছিল, আজকের তরুণ প্রজন্মকেও সেই সাহসিকতা নিয়ে গণতন্ত্রের জন্য রাস্তায় নামতে হবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু বলেন, “১৯৯০-এর গণঅভ্যুত্থানের ইতিহাস থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট পর্যন্ত ছাত্র ও জনতার ঐক্যই বারবার ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের পথ তৈরি করেছে।“আওয়ামী শাসনামলে দেশে যে ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তা প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বিজয়ের দিনটিকে সামনে রেখে আমাদের নতুন প্রত্যয়ে জেগে উঠতে হবে।”
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়। অনেকেই বাংলাদেশ জিন্দাবাদ ও দলীয় স্লোগান সমন্বয়ে ফেস্টুন ও ব্যানার বহন করেন। গোটা অনুষ্ঠান জুড়েই ছিলো উৎসবমুখর পরিবেশ, যা স্থানীয় জনসাধারণের মাঝেও আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্টকে ‘ফ্যাসিবাদের পতন দিবস’ হিসেবে পালন করে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো। এই দিনটির মাধ্যমে তারা গণতন্ত্রের চেতনা ও সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে থাকে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত