তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৫ রাত ০৮:০৫
২৭৬
এম এ হালিম, তজুমদ্দিন থেকে : তজুমদ্দিন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২০২৫ সালের জন্য ডিলার নিয়োগে স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে ১২ জন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে সকল আবেদনকারীর সরাসরি উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।
লটারি পরিচালনা ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় গঠিত কমিটির সভাপতি ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব আব্দুল মালেক তালুকদার, উপজেলা কৃষি অফিসার মোঃ ইব্রাহিম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম খান এবং প্রেসক্লাব যুগ্ন আহ্বায়ক,ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ হালিম, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ,মোহাম্মদ আল মামুন।
ডিলার নিয়োগের জন্য মোট ৪৬টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩২ জনকে যোগ্য এবং ৮ জনকে অযোগ্য ঘোষণা করা হয়। এছাড়া ৬ জন আবেদনকারী আবেদন প্রত্যাহার করেন। সর্বশেষ উন্মুক্ত লটারির মাধ্যমে ১২ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।
নির্বাচিত ডিলারদের তালিকা:-
|
ক্র: নং |
ডিলাদের নাম ও পিতার নাম |
বাজার |
|
০১। |
মোঃ বিল্লাল পিতা: আব্দুল মালিক |
শিকদার বাজার, বড় মলংচড়া ইউনিয়ন। |
|
০২। |
মাফিউল্ল্যাহ পিতা: ওলিউর রহমান |
হাকিমুদ্দিন বাজার |
|
০৩। |
শাহ মোঃ গিয়াস উদ্দিন পিতা: শাহ দেলোয়ার হোসেন |
চর জহির উদ্দিন নতুন বাজার, সোনাপুর ইউনিয়ন। |
|
০৪। |
মোঃ ফারুক পিতা: জালাল আহমদ |
মাস্টার বাজার, চর জহির উদ্দিন |
|
০৫। |
মোঃ আল মামুন পিতা: মোঃ হারিছ আহমেদ |
শশীগঞ্জ মধ্য বাজার, চাঁদপুর ইউনিয়ন |
|
০৬। |
এ কে এম মহিউদ্দিন জুলফিকার পিতা: এ কে এম ফয়জুল্লাহ রতন |
হাসপাতাল মোড় |
|
০৭। |
কামরুল ইসলাম পিতা: সেকান্তর মিয়া |
কেরানির দোকান |
|
০৮। |
মোঃ ফরিদ উদ্দিন পিতা: আব্দুল বারী হাওলাদার |
চাচড়া আনন্দ বাজারের উত্তর পাশ্বে |
|
০৯। |
আঃ গফুর পিতা: আঃ আলী |
শিবপুর খাসের হাট |
|
১০। |
মঞ্জু মিয়া পিতা: রুহুল আমিন |
বউবাজার |
|
১১। |
মোঃ কামাল উদ্দিন পিতা: আব্দুল মাজেদ |
শম্ভপুর খাসের হাট |
|
১২। |
মোঃ নুর নবী পিতা: আব্দুর রশিদ হাওলাদার |
বাংলাবাজার |
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, লটারির পুরো প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে। জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
নবনির্বাচিত ডিলাররা সরকারি খাদ্যশস্য নির্ধারিত দামে বিতরণ করে দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তায় অবদান রাখবেন। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন স্বচ্ছ প্রক্রিয়া অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
লালমোহনে বিএনপি অফিসে চুরির ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন
ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ
মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল
মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন
দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক