অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

তজুমদ্দিনে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে স্বচ্ছ লটারি, ১২ জন নির্বাচিত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৫ রাত ০৮:০৫

remove_red_eye

২৭৭

এম এ হালিম, তজুমদ্দিন থেকে : তজুমদ্দিন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২০২৫ সালের জন্য ডিলার নিয়োগে স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে ১২ জন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে সকল আবেদনকারীর সরাসরি উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।
লটারি পরিচালনা ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় গঠিত কমিটির সভাপতি ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব আব্দুল মালেক তালুকদার, উপজেলা কৃষি অফিসার মোঃ ইব্রাহিম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম খান এবং প্রেসক্লাব যুগ্ন আহ্বায়ক,ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ হালিম, রিপোর্টার্স ইউনিটির  সাংগঠনিক সম্পাদক ,মোহাম্মদ আল মামুন। 
ডিলার নিয়োগের জন্য মোট ৪৬টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩২ জনকে যোগ্য এবং ৮ জনকে অযোগ্য ঘোষণা করা হয়। এছাড়া ৬ জন আবেদনকারী আবেদন প্রত্যাহার করেন। সর্বশেষ উন্মুক্ত লটারির মাধ্যমে ১২ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।
নির্বাচিত ডিলারদের তালিকা:-

ক্র: নং

ডিলাদের নাম পিতার নাম

বাজার

০১।

মোঃ বিল্লাল

পিতা: আব্দুল মালিক

শিকদার বাজার, বড় মলংচড়া ইউনিয়ন।

০২।

মাফিউল্ল্যাহ

পিতা: ওলিউর রহমান

হাকিমুদ্দিন বাজার

০৩।

শাহ মোঃ গিয়াস উদ্দিন

পিতা: শাহ দেলোয়ার হোসেন

চর জহির উদ্দিন নতুন বাজার, সোনাপুর ইউনিয়ন।

০৪।

মোঃ ফারুক

পিতা: জালাল আহমদ

মাস্টার বাজার, চর জহির উদ্দিন

০৫।

মোঃ আল মামুন

পিতা: মোঃ হারিছ আহমেদ

শশীগঞ্জ মধ্য বাজার, চাঁদপুর ইউনিয়ন

০৬।

কে এম মহিউদ্দিন জুলফিকার

পিতা: কে এম ফয়জুল্লাহ রতন

হাসপাতাল মোড়

০৭।

কামরুল ইসলাম

পিতা: সেকান্তর মিয়া

কেরানির দোকান

০৮।

মোঃ ফরিদ উদ্দিন

পিতা: আব্দুল বারী হাওলাদার

চাচড়া আনন্দ বাজারের উত্তর পাশ্বে

০৯।

আঃ গফুর

পিতা: আঃ আলী

শিবপুর খাসের হাট

১০।

মঞ্জু মিয়া

পিতা: রুহুল আমিন

বউবাজার

১১।

মোঃ কামাল উদ্দিন

পিতা: আব্দুল মাজেদ

শম্ভপুর খাসের হাট

১২।

মোঃ নুর নবী

পিতা: আব্দুর রশিদ হাওলাদার

বাংলাবাজার

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, লটারির পুরো প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে। জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
নবনির্বাচিত ডিলাররা সরকারি খাদ্যশস্য নির্ধারিত দামে বিতরণ করে দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তায় অবদান রাখবেন। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন স্বচ্ছ প্রক্রিয়া অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তজুমদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...