বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪
৫৮২
এইচ আর সুমন: ভোলা সদর পৌর ৯ নং ওয়ার্ড জাতীয়বাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার ( ৪ আগস্ট) বিকেলে চর জঙ্গালা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ভোলা পৌর কৃষকদলের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভোলা সদর পৌর কৃষকদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মঞ্জু খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সভাপতি মো. আব্দুর রহমান সেন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আবুল হাসনাত তসলিম, ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুল হক, জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু, ভোলা সদর থানা কৃষক দলের সভাপতি মো. মাইনউদ্দিন সাজী, পৌর ৯নং ওয়ার্ড
বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ পঙ্খী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সাংসদ নির্বাচনে ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কৃষক দল প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করছে। ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীরের বিকল্প নেই। ধানের শীষের প্রতিক যদি অন্য কারো হাতে তুলে দেয় ভোলার বিএনপির নেতাকর্মীরা মেনে নিবে না।
পরে মো. নূরনবীকে সভাপতি ও মো. আনোয়ার কে সাধারণ সম্পাদক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পৌর ৯ নং ওয়ার্ড কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত