বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা আগস্ট ২০২৫ রাত ০৮:০৯
২৮৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মাছরাঙ্গা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ভোলা বালিকা শিশু পরিবারে কেক কাটা,সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা ও বৃক্ষ রোপনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইসরাফিল। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম টিটু, শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুলে এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, সমাজ জেবা কার্যালয়ে সহকারি পরিচালক কাজী গোলাম জাকির, ভোলা কলেজের প্রভাষক মোঃ এরশাদ,সরকারি শিশু পরিবার বালিকা এর উপ-তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের ভোলা জেলা রির্পোটার হামিদুর রহমান হাসিব। কথার ফেরিওয়ালা তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আরটিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, চ্যানেল আই এর হারুন অর রশিদ,প্রথম আলোর নেয়ামত উল্যাহ, সময় টিভি ও সমকালের নাসির লিটন, চ্যানেল ২৪ এর আদিল হোসেন তপু, বাংলাদেশ প্রতিদিন এর জুন্নু রায়হান, ৭১ টিভির কামরুল ইসলাম, একুশে টিভির মেজবাহ উদ্দিন শিপু,মানবজমিন এর মনিরুল ইসলাম, ডিবিসি নিউজের অচিন্ত্য মজুমদার, সাংবাদিক ও আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু,এটিএন বাংলার এম ছিদিকুল্লাহ, দৈনিক দিনকাল ও বৈশাখী টিভির মিজানুর রহমান,নাগরিক টিভির মলয় দে, সাংবাদিক ও সাবেক ক্রীড়া ব্যাক্তিত্ব মনিরুল ইসলাম, সঙ্গীত শিল্পী মোশারেফ হোসেন লাভু, বাংলাবাজার কলেজের প্রভাষক বিল্লাল হোসেন জুয়েল, স্বদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি এইচ আর সুমন, দৈনিক অমৃতালোক এর আরিয়ান আরিফ, বিজয় টিভির শান্ত, ফটো সাংবাদিক রানা, লক্ষণ দাস, গোলাম কিবরিয়া, ভোলা পোস্টের সোহেল, ভোলা টাইমস এর আজাদ, নোয়াবসহ এক ঝাক সংবাদকর্মী ও শিশু পরিবারের কোমলমতি শিশুরা।
মাছরাঙা টেলিভিশনের ১৪ বর্ষ পূর্তিতে শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, মাছরাঙা টেলিভিশন পরিচ্ছন্ন অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাস করে। গত এক যুগের বেশি সময় ধরে এই টেলিভিশন দর্শক হৃদয়ে একটি বিশেষ মর্যাদার আসন করে নিয়েছে। বিগত দিনের মত আগামীতেও মাছরাঙা টেলিভিশন পরিশীলিত অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশ করবে। পাশাপাশি এই টিভি চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে ভোলা জেলা প্রতিনিধি হাসিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরে শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। এরপর সরকারি শিশু পরিবারের পক্ষ থেকে অতিথিদেরকে স্বাগত জানিয়ে শিশুরা সংগীত পরিবেশন করে। সর্বশেষে অতিথিবৃন্দ গাছের চারা রোপন করে শিশু পরিবার ক্যাম্পাসে মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত