বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৩
২৯২
এইচ আর সুমন: ভোলা জিয়া সুপার মার্কেটে ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা ও দোকান ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জিয়া সুপার মার্কেট ও মুড়ি বাজার ব্যবসায়ীবৃন্দরা।
বৃহস্পতিবার ( ৩১ জুলাই) দুপুরের শহরের জিয়া সুপার মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় মার্কেটের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন। পরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে ৩০ই জুলাই বুধবার রাতে জিয়া সুপার মার্কেট ও মুড়ি বাজার ব্যবসায়ীবৃন্দুরা সবুজ গংদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভা বক্তব্য রাখেন, জিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক সম্পাদক আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দুলাল, ব্যবসায়ী জুবায়ের হোসেন, ওমর ফারুক প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেন, সবুজ গংরা জিয়া সুপার মার্কেটের মুড়ি পট্টির দোকান দখল করার পায়তারা করছেন। গত ৩০/৭/২০২৫ তারিখে অতর্কিতভাবে হাঠাৎ করে এসে সবুজ গংরা সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। এই প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এই হামলার সুষ্ঠু বিচার চাই। তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনা হয়। তার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে তার এত সাহস কে দিয়েছে। আমরা নিরীহ ব্যবসায়ী ছোটখাটো দোকানদার। আমাদের সহযোগিতা করবে কে? এই ভোলার প্রশাসকেই তো আমাদের সহযোগিতা করবে। তাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় পূর্ব থেকে তদন্ত করে সবুজ গং সহ সবাইকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করার জন্য আহ্বান জানাচ্ছি।
মানববন্ধনে জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দুলাল বলেন, সবুজ গংরা আমাদের মাকের্টের দোকান লুট করার জন্য ২০/২৫ জন মহিলা এবং ৩০/৪০ জন পুরুষ নিয়ে হামলা করেছে। এতে আমাদের ব্যবসায়ী ৫/৭ জন ভাই হাসপাতালে ভর্তি রয়েছে। দোকান ভাংচুর করেছে, লুটপাট করেছে। এই প্রশাসক বিগত দিনে আমরা ঘরের মালিক থাকা সত্ত্বেও আমাদের ডিট ক্যানসেল না করে যেই সবুজ গং এর লোকেদের ঘর ভাড়া দিয়ে দিয়েছে। আমরা আমাদের ঘরে বৈধভাবে বসে আছি। প্রশাসন এটার কোন বিচার বা ফয়সালা না করে সবুজ গংদের নামিয়ে আমাদের শান্তি প্রিয় ভোলা অশান্ত করার জন্য পায়তারা করতেছে। এক আওয়ামীলীগের দোসর পালিয়েছে আর এক আওয়ামীলীগের বসিয়েছে।তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাই আমরা ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।
এরআগে বুধবার ( ৩০ জুলাই) সন্ধ্যায় জিয়া মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে সাবেক মেয়রের বিরুদ্ধে প্রতারনা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীরা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত