অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

আমেরিকান প্রবাসী পরিবারকে হত‌্যার হুম‌কি, থানায় জি‌ডি

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪

remove_red_eye

৬৯৬

দৌলতখান সংবাদদাতা: ভোলার দৌলতখানে  ক্রয়কৃত জ‌মির দ‌লিল ফেরৎ চাওয়ায় এক আমেরিকান  প্রবাসী পরিবারকে  হত‌্যার হুম‌কির অ‌ভি‌যোগ উঠেছে নিজের আপন ভাই‌য়ের  বিরু‌দ্ধে । দীর্ঘদিন এলাকার প্রভাবশালী‌দের দ্বারে দ্বারে  ঘুরেও কোন বিচার না পেয়ে দৌলতখান থানায় সাধারণ ডা‌য়েরী (‌জি‌ডি ) করেন প্রবাসী নারী । ওই প্রবাসী নারী ভোলার দৌলতখান উপ‌জেলার সৈয়দপুর ইউ‌নিয়‌নের হা‌দিস হাওলাদা‌রের মেয়ে বকুল ইসলাম (৬২) ।

থানার সাধারণ ডা‌য়েরী ও ভুক্ত‌ভোগী সূ‌ত্রে জানা যায়, ভুক্ত‌ভোগী বকুলের আ‌মে‌রিকান প্রবাসী ছে‌লে লোকমান বি‌দেশ থে‌কে দৌলতখানবাসী ফ‌রিদ হাওলাদারের (নি‌জের আপন মামা)  মাধ‌্যমে ২০১৪ সা‌লে চরফ‌্যাশন উপ‌জেলার উত্তর চরফ‌্যাশন মৌজার জেএল নং ০৩ , খ‌তিয়ান নং ২৮৫২ দা‌গ নং ৪৮৩/৫০২/৫৪৬ মোট ৭৮ শতাংশ জ‌মি ক্রয় ক‌রেন । বছর খা‌নেক পর লোকমান দে‌শে এ‌সে নি‌জের মামার কা‌ছে একা‌ধিকবার নি‌জের ক্রয়কৃত জ‌মির দ‌লিল চাই‌লে ফ‌রিদ এলাকার ক‌্যাডার বা‌হিনী দি‌য়ে প্রবাসী লোকমান‌কে হত‌্যার হুম‌কি দেয় । একপর্যা‌য়ে দ‌লি‌লের চিন্তা বাদ দি‌য়ে প্রাণ বাঁচা‌তে অ‌নেকটা লু‌কি‌য়ে আ‌মে‌রিকা চ‌লে যায় লোকমান । সর্বশেষ গত ৪/৫ মাস পূ‌র্বে লোকমান তার মা বকুল ইসলাম‌কে জ‌মিজমা উদ্ধার করার জন‌্য দে‌শে পাঠা‌লে তাকেও হামলা মামলাসহ হত‌্যার হুম‌কি দেয় ফ‌রিদ । বকুল ইসলাম জানান, আমরা দে‌শের জন‌্য দিনরাত প‌রিশ্রম ক‌রে রে‌মি‌ট্যান্স পা‌ঠি‌য়ে ‌দেশের উন্নয়ন কর‌ছি, অথচ দেশে আমা‌দের জীবনের কোন নিরাপত্তা নেই ।‌বি‌দেশ থে‌কে এ‌সে নি‌জে‌দের বা‌ড়ি‌তে ফ‌রি‌দের ক‌্যাডার বা‌হিনীর ভ‌য়ে থাক‌তে পা‌রিনা । বি‌ভিন্ন সময় আমা‌কে হামলা-মামলাসহ খুন জখ‌মের হুম‌কি  দেয় ফরিদ ।
এ ব‌্যাপারে জানতে চাইলে, প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করে অ‌ভিযুক্ত ফ‌রিদ জানায়, আ‌মি উ‌ল্টো তা‌দের কা‌ছে জ‌মি পা‌বো । এবিষয়ে আদাল‌তে মামলা চলছে ।

সাধারণ ডা‌য়েরীর তদন্তকারী কর্মকর্তা দৌলতখান  থানার এ এস আই মোঃ জা‌হের শামীম জানান, জি‌ডি মূ‌লে থানার পক্ষ থে‌কে আই‌নি ব‌্যবস্থা গ্রহন ক‌রে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে ।

দৌলতখান মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...