অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

শহীদ আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালী ও দোয়া মোনাজাত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৩২৯

এইচ আর সুমন : বিদ্যুৎ, জ্বালানি এবং দ্রব্যমূল্য উদগিতির প্রতিবাদ আন্দোলনে ফ্যাসিস্টের বুলেটে প্রথম শহীদ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের শহীদ আব্দুর রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ভোলা শহরের মহাজ পট্টি জেলা স্বেঢ্ছাসেবক কার্যালয়ের সামনে থেকে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরে বিশাল এক শোক র‍্যালী বের হয়। এসময় দলীয় নেতা কর্মীরা বুকে কালো ব্যাচ ধারণ করে র‍্যালীতে অংশ নেন। পরে র‍্যালীটি বিক্ষোভ মিছিলে পরিণত হয়। এসময় পুলিশের তৎকালীন ওসি আরমানের বিচার দাবী করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালীর আগে দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোনতাসির আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল, জাকির হোসেন মনির,ওমর ফারুক, ফিরোজ,বাপ্পি, হারুন অর রশিদ সুমন প্রমুখ।

পরে আব্দুর রহিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিএনপি কেন্দ্র ঘোষিত ২০২২ সালের ৩১ শে জুলাই বিদ্যুৎ, জ্বালানি এবং দ্রব্যমূল্য উদগিতির প্রতিবাদ আন্দোলনে ফ্যাসিস্টের বুলেটে প্রথম শহীদ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের শহীদ আব্দুর রহিম নিযহত হয়। সেদিন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম গুলিবিদ্ধ হয়ে ৪ আগস্ট মৃত্যবরণ করেন।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...