অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


লালমোহনে নিষিদ্ধ কার্বোফিউরান থাকায় কীটনাশক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

৪৯৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে কীটনাশক ব্যবসায়ীর দোকানে নিষিদ্ধ ঘোষিত কার্বোফিউরান থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে লালমোহন পৌর শহরের হাফিজ উদ্দিন এ্যাভেনিউর সারপট্রি এলাকার মেসার্স রেদোয়ান ট্রেডার্সকে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ। লালমোহন উপজেলার নির্বাহী অফিসের সূত্রে জানা যায়, লালমোহনে মেসার্স রেদোয়ান টেন্ডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার কর্তৃক নিষিদ্ধ কার্বোফিউরান কীটনাশক পাওয়া গেছে, পরবর্তীতে তারা অভিযান পরিচালনা করা হয়, এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মাকসুদুর রহমান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। এ-সময় আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আহসানুল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রকিবুল হাসান লিটন, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসনাইন তালুকদার, লালমোহন থানা পুলিশের সদস্যসহ আরো অনেকেই।


লালমোহন মোঃ ইয়ামিন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...