অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে পারফরম্যান্স বেইজড গ্রান্টস স্কিমের আওতায় পুরস্কার বিতরন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৫ রাত ১১:২৪

remove_red_eye

৩৩৬

ফখরে আজম পলাশ: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় সোমবার ২৮ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হলো “পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGS)” শীর্ষক একটি মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক,  উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজনে সেরা পারফর্মিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান করা হয়।

পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য দেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ।
বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থার উন্নয়ন মানেই জাতির ভবিষ্যৎ নির্মাণ। পারফরম্যান্স বেইজড এই গ্রান্ট কর্মসূচি সরকারের গৃহীত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করবে।”যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পুরস্কার প্রদান শুধুমাত্র প্রতিষ্ঠানগুলোর মর্যাদা বাড়ায় না, বরং শিক্ষকদের মাঝে দায়িত্ববোধ, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও এক ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে। এটি একটি দীর্ঘমেয়াদী শিক্ষাগত অগ্রগতির দিকচিহ্ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার জনাব খন্দকার ফজলে গোফরান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। শিক্ষাগত মান ও অগ্রগতির ভিত্তিতে নির্বাচিত প্রতিষ্ঠানপ্রধানদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ৩০ জন শিক্ষার্থীকে অতিথিদের মাধ্যমে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অতিথিরা বলেন, এ ধরনের প্রণোদনামূলক আয়োজন তজুমদ্দিনের শিক্ষা খাতে এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সকলে।

তজুমদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...