অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে আদালতের কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২০ রাত ১০:৩২

remove_red_eye

৮২৪

এম ছিদ্দিকুল্লাহ : ভোলার চরফ্যাশনে অতিরিক্ত জেলা জজ আদালতের কর্মচারীদের উপর কতিপয় আইনজিবী ও আইনজিবী সহকারীদের হামলার ঘটনায় ভোলায় সদরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার দুপুরে ভোলা জেলা জজ কোর্টের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন জেলা নাজির  মোঃ আমির হোসেন,এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আক্রাম আলী, সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক  আক্তার হোসেন, প্রচার সম্পাদক  মোঃ আমজাদ হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৪ জুলাই ২ টায় ঘটিকায় চরফ্যাশন অতিরিক্ত জেলা জজ আদালতের সিনিয়র সেরেস্তাদার কমল দেব, নাজির  আবুল কালাম আজাদ ও অফিস সহায়ক তাপস চন্দ্র দে কতিপয় দুষ্কৃতকারীর হামলার শিকার হন। অ্যাডভোকেট হারু নুর রশিদের মোহরা মৌখিক ভাবে একটি হত্যার মাললার মূল নথি চায়, নিয়ম বর্হিভুত হওয়ায় আদালতের কর্মচারীরা অপারগতা প্রকাশ করেন, পরক্ষণেই হারুনুর রশিদ এসে আদালতের কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, একপর্যায়ে গায়ে হাত তোলে, বিচারক ও সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে বিকালে ফয়সালার সিদ্ধান্ত হলেও  বিকাল সাড়ে ৪টায় আদালতের সামনে গেলে এডভোকেট হারুনুর রশিদ, এডভোকেট সিদ্দিকুর রহমান, এডভোকেট লিটনের প্রত্যক্ষ ইন্ধনে মোহরী হাচান মিঝি' র নেতৃত্বে মোহরী রিপন, হাবিবুর রহমান মঞ্জু, মোঃ ইউসুফ উল্লেখিত আদালতের ৩ জন কর্মচারীকে লাঠি দিয়ে প্রকাশ্যে আদালতের সামনে জনৈক বাসুর চায়ের দোকানের সামনে উপর্যুপরি মারধর করে, হাচান মিঝি লাঠি দিয়ে কমল দেব এর মাথায় আঘাত করে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার চোখের নিচে এবং হাতে লাগে, অন্যান্যরা আবুল কালাম আজাদ ও তাপস চন্দ্র দে কে এলোপাতাড়ি মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ভোলা শাখার পক্ষ থেকে এ ধরনের ন্যাক্কারজনক হামলা তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।  উল্লেখ্য, চরফ্যাসনে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে আইনজীবী হারুন অর রশিদ ফরাজীকে  পেশকার আজাদের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে  পাল্টা পাল্টি অভিযোগ করা হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...