বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২০ রাত ১০:৩২
৮৫৩
এম ছিদ্দিকুল্লাহ : ভোলার চরফ্যাশনে অতিরিক্ত জেলা জজ আদালতের কর্মচারীদের উপর কতিপয় আইনজিবী ও আইনজিবী সহকারীদের হামলার ঘটনায় ভোলায় সদরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার দুপুরে ভোলা জেলা জজ কোর্টের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন জেলা নাজির মোঃ আমির হোসেন,এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আক্রাম আলী, সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, প্রচার সম্পাদক মোঃ আমজাদ হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৪ জুলাই ২ টায় ঘটিকায় চরফ্যাশন অতিরিক্ত জেলা জজ আদালতের সিনিয়র সেরেস্তাদার কমল দেব, নাজির আবুল কালাম আজাদ ও অফিস সহায়ক তাপস চন্দ্র দে কতিপয় দুষ্কৃতকারীর হামলার শিকার হন। অ্যাডভোকেট হারু নুর রশিদের মোহরা মৌখিক ভাবে একটি হত্যার মাললার মূল নথি চায়, নিয়ম বর্হিভুত হওয়ায় আদালতের কর্মচারীরা অপারগতা প্রকাশ করেন, পরক্ষণেই হারুনুর রশিদ এসে আদালতের কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, একপর্যায়ে গায়ে হাত তোলে, বিচারক ও সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে বিকালে ফয়সালার সিদ্ধান্ত হলেও বিকাল সাড়ে ৪টায় আদালতের সামনে গেলে এডভোকেট হারুনুর রশিদ, এডভোকেট সিদ্দিকুর রহমান, এডভোকেট লিটনের প্রত্যক্ষ ইন্ধনে মোহরী হাচান মিঝি' র নেতৃত্বে মোহরী রিপন, হাবিবুর রহমান মঞ্জু, মোঃ ইউসুফ উল্লেখিত আদালতের ৩ জন কর্মচারীকে লাঠি দিয়ে প্রকাশ্যে আদালতের সামনে জনৈক বাসুর চায়ের দোকানের সামনে উপর্যুপরি মারধর করে, হাচান মিঝি লাঠি দিয়ে কমল দেব এর মাথায় আঘাত করে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার চোখের নিচে এবং হাতে লাগে, অন্যান্যরা আবুল কালাম আজাদ ও তাপস চন্দ্র দে কে এলোপাতাড়ি মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ভোলা শাখার পক্ষ থেকে এ ধরনের ন্যাক্কারজনক হামলা তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। উল্লেখ্য, চরফ্যাসনে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে আইনজীবী হারুন অর রশিদ ফরাজীকে পেশকার আজাদের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে পাল্টা পাল্টি অভিযোগ করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত