অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় জোয়ারের পানি কমছে, ১০ নৌ রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:২৫

remove_red_eye

৩৪০

তিন নম্বর সংকেত প্রত্যাহার

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে  গত চার দিন ধরে বৈরী ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ রবিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আজও সকালে ভোলার ইলিশা ফেরি ঘাট সহ নিন্মাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এ সময় ইলিশা ফেরি ঘাটের পথসহ গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। তবে গত দুই দিনের চেয়ে আজ পানির চাপ কমাতে শুরু করেছে। তবে সকাল ও বিকাল দুই বেলা জোয়ার এলো এখনো বেড়িবাঁধের বাইরে নিন্মাঞ্চল প্লাবিত হয়। জোয়ার পানিতে অসংখ্য পুকুরে মাছ ভেসে গেছে। জোয়ারের পানিতে কাচা ঘর বাড়ির ভিটেমাটি ভেসে গেছে।রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ার এলে এখনো নিন্মাঞ্চলের মানুষের দুর্ভোগে শেষ থাকে না।অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এদিকে সমুদ্র বন্দর সমুহে তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলায় ভোলা - লক্ষীপুরসহ ১০ নৌ রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচলের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।

ভোলার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, সবশেষে পর্যবেক্ষণে মেঘনা নদীর পানি বিপদ সীমার ১২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। যা গত দুই দিনের চেয়ে উচ্চতা কমের দিকে। এদিকে ভোলার পানি উন্নয়ন বোর্ড ডিভিশন -২ এর  নির্বাহী প্রকৌশলী আসফা উদদৌলা জানান, চরফ্যাশন উপজেলার খেজুর গাছিয়া এলাকায় ২৫০ মিটার  ক্ষতিগ্রস্ত বাঁধ ঠিকাদার মেরামত করছেন।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...