অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণ কে কল্যাণধমী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে : মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৫ রাত ০৯:১১

remove_red_eye

৫০৫

ভোলায় লালমোহন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

আকবর জুয়েল, লালমোহন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, সংস্কার প্রস্তাব চলতেছে। নানা ধরনের আতেলরা মনের মাধুরী মিশিয়ে সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তারা একের পর এক সংস্কার প্রস্তাব নিয়ে আসছে। তার একটা হলো পি.আর পদ্ধতি অর্থাৎ আনুপাতিক হারে ভোট। মানুষ প্রার্থীর চেহারা দেখতে চায়। একজন মানুষের গুণাগুণ বিচার করে অতীতের কর্মকাণ্ড দেখে শুনে  সাধারণ মানুষ ভোট দিবেন।  কোন কুচক্রিমহলের কথাযয় আমরা কান দিবো না।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লালমোহন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ বরেণ্য ব্যক্তি। বিদেশে তার অনেক পরিচিতি আছে। আমাদের দল সহ সব রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছি। কিন্তু দু:খের বিষয় তার কাছ থেকে যা আমরা আশা করেছিলাম  তার উপদেস্টা পরিষদ বাংলাদেশের জনগণকে কল্যাণধর্মী দেশে পরিনত করতে ব্যর্থ হয়েছে।
 এমনকি জুলাইয়ে যারা আহত হয়েছে হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের দেখতে যাওয়ার সময় পর্যন্ত তাদের নেই। 

তিনি বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই উপদেষ্টা পরিষদ তারা নির্বাচনকে পেছানোর দিকে তাদের চেষ্টা। তাদের মনের গোপন ইচ্ছা এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক। কিন্তু এই সময়ের মধ্যে অর্থনীতি ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে। এভাবে দেশ চালে না।  নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করার কোন উপায় নেই। জনগণ যাদেরকে ভোট দেয় , আমরা তাদের কে মেনে নিব।

লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ আর্কের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আ.ক.ন কুদ্দুস রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভোলা জেলা সমন্বয়ক আবু নাছের রহমত উল্লাহ, জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রায়সুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রথম অধিবেশনে সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন এবং দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলরদের ঐকমত্যের মাধ্যমে মোঃ জাফর ইকবালকে সভাপতি ও বাবুল পঞ্চায়েতকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

বৈরি আবহাওয়ার মধ্যে ইউনিয়ন  ও ওযার্ড থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে সম্মেলনে অংশ নেন। ঝড়োবৃস্টিতে ভিজে শ্লোগান শ্লোগানে মুখর করে রাখে উপজেলা সদর।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...