অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভোলা - লক্ষ্মীপুর সহ ১০ রুটে ফেরি ও যাত্রীবাহী সি-ট্রাক লঞ্চ চলাচল বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:১৬

remove_red_eye

৪৭৫

লঘুচাপের প্রভাবে  ভোলায় বৈরী আবহাওয়া আকাশ মেঘাচ্ছন্ন থেমে থেমে বৃষ্টি, অস্বাভাবিক জোয়ার ইলিশা ফেরি ঘাট প্লাবিত 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আজ শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বাতাস বইছে। উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী।
 সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত  ভোলা থেকে লক্ষ্মীপুর, মনপুরা -ঢাকা সহ ১০ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হওয়ায় ভোলা - লক্ষ্মীপুর নৌ রুটে আজ শুক্রবার সকাল থেকে ফেরি চললাম বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। দুই পাড়ে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।

স্থানীয়রা জানান,মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ার পানি বৃদ্ধি পাওয়ায় ভোলা ইলিশা -লক্ষ্মীপুর ফেরীঘাটের দুইটি গ্যাংওয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে । ফলে এই রুটে চলাচলকারী যাত্রী বাহি  গাড়ি, কাঁচামাল বহনকারী ট্রাক, ও  যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।  সকল বিকাল দুই বেলা ইলিশা ফেরীঘাটে  লো গ্যাংওয়ে ঘাটে  কোমর সমান পানি আর হাই গ্যাংওয়ের ঘাটে উপরে হাঁটু সমান  পানি থাকে।

 এ সময়  ফেরিঘাটের দুই পাড়ে আটকা পড়ে অসংখ্য  যানবাহন। এসব যানবাহনের যাত্রী ও পণ্য বাহী চালকদের ভাটার জন্য, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। 
এ ব্যাপারে  ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মোঃ কাওছার আহামেদ বলেন, আজ শুক্রবার সকাল বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠায় ভোলা - লক্ষ্মীপুর রুটে ফেরি চালানো সম্ভব হচ্ছে না। তাই ভোর থেকে এ রুটে লঞ্চ এর মতো ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে।
এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন,   সমুদ্রে ৩ নম্বর  সতর্ক সংকেত জারি হওয়ায় ফের ভোলা জেলার ইলিশা থেকে লক্ষীপুর, মনপুরা-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লঞ্চ ,সি-ট্রাক ও এবার ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে ভোলা-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহনে বিএনপি অফিসে চুরির  ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমোহনে বিএনপি অফিসে চুরির ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন

দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু

দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু

আরও...