অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ঝড়ের কবলে পড়ে ভোলার ১৭ জেলেসহ দুটি মাছধরা ট্রলার ডুবি, এক জেলে নিখোঁজ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

২৬৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলার মাছধরা দুটি জেলে ট্রলার ১৭ জেলেসহ ডুবে গেছে ‌। এর মধ্যে ১৬ জেলে উদ্ধার হলেও এখনো এক জেলে নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগর মোহনায় মাছ শিকার করতে গিয়ে  বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঝড়ের কবলে পড়ে ১২ জেলে  সহ একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ সময় ১১ জেলে উদ্ধার হলেও মো: ইউসুফ দেওয়ান (৩৫  ) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। আড়তদার মো তাহের বুলাই  এ ঘটনার সত্যতা স্থানীয় আড়ৎদারগনের কাছে  নিশ্চিত করেছেন।  

নিখোঁজের স্বজন ও আড়তদারসহ স্থানীয়রা জানান, গত ২০ জুলাই  কামাল চৌকিদার ১২ মাঝি মাল্লা সহ সাগর মোহনায় মাছ শিকারে বের হয়। তাদের মাছ ধরে ফিরে আসার সময় হয়ে ছিল। হয়তো শনি রবিবার ভোলার ইলিশা এলাকায় ফিরে আসতো।  কিন্তু শুক্রবার সকালে খবর আসে  রাতে মাছধরা ট্রলার টি ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে।  পরে আশপাশের জেলে ট্রলারের সাহায্যে ১১ জন উদ্ধার পেলেও একজন জসিম দেওয়ান নিখোঁজ রয়েছে।  নিখোঁজ মো: ইউসুফ দেওয়ান(২৭)
ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কনদর্পপুর গ্রামের মৃত আবদুল মালেক দেওয়ানের ছেলে ।এদিকে জসিমের নিখোঁজ হওয়ার  খবরে পরিবারে শোকের মাতম নেমে এসেছে।  তারা সুস্থ দেহে ফিরে আসার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি ও দোয়া মোনাজাত করছে।  

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  মো. এরশাদুল হক ভুঁইয়া সাবাদিকদের জানান, ঠেঙারচর এলাকাটি তাঁদের আওতায় নয়, তিনি এখনও কোনো খবর পাননি।
অপরদিকে ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে আরো একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে পাঁচজন মাঝি-মাল্লা ছিলেন। 
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে ইলিশা জোড়খাল মাঝঘাট থেকে সফিজল মাঝির ট্রলারটি মাছ ধরতে মেঘনা নদীর গভীরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। তবে আশপাশে থাকা অন্যান্য ট্রলারের জেলেরা তাৎক্ষণিক এগিয়ে এসে পানিতে পড়ে যাওয়া পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব সাংবাদিকদের জানান, বর্তমান বৈরী আবহাওয়ার কারণে নদীতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...