অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের স্বাক্ষী

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৫ রাত ০৮:২৪

remove_red_eye

২৯১

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে উপস্থিত হয়ে স্বাক্ষী দিয়েছেন ইউপি সদস্যরা। সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসে তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহর কাছে তারা স্বাক্ষী দেন।
এ সময় ইউপি সদস্যরা বলেন, চেয়ারম্যান আবু ইউসুফ সুকৌশলে নানা অজুহাতের মাধ্যমে দুই দশকেরও অধিক সময় ধরে ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ করে রেখেছেন। নিয়মিত পরিষদেও আসেন না তিনি। যার জন্য ইউনিয়নের নাগরিকরা চরম দুর্ভোগের সম্মুখিন হচ্ছেন। এ ছাড়া তিনি নিজের ইচ্ছা মতো পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করেন, কোনো ইউপি সদস্যকেই কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত করেন না। চেয়ারম্যান আবু ইউসুফের এমন কর্মকাণ্ডে ইউনিয়নবাসী বিভিন্ন ধরনের উন্নয়ন থেকেও বঞ্চিত হচ্ছেন। একইসঙ্গে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র কাউকে না জানিয়ে নিজের বাসায় নিয়ে রাখেন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ। এ ধরনের বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার জন্য তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব দেয়া হয়েছে। সেটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে। সোমবার তিনি ঘটনার সত্যতা জানতে স্বাক্ষী দিতে ডাকলে আমরা সকল ইউপি সদস্যগণ উপস্থিত হই।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইউপি সদস্যরা লিখিতভাবে আমার কাছে একটি অনাস্থা প্রস্তাব দিয়েছেন। বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি অনাস্থা প্রস্তাব দেয়া ইউপি সদস্যদের কাছ থেকে ঘটনার সত্যতা জেনে আমাকে একটি প্রতিবেদন জমা দেবেন। সোমবার তদন্ত কর্মকর্তা পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইউপি সদস্যদের ডেকেছেন।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...