অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দৌলতখানে মামলা করায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৫ রাত ০৮:০৭

remove_red_eye

২৪৬

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে হারুন হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করায় প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার ( ১৯ জুলাই) দুপুরে নিজ বাড়িতে  সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী মোঃ বাবুল। সংবাদ সম্মেলনে  বক্তব্যে   ব্যবসায়ী বাবুল বলেন, তিনি দীর্ঘদিন গরু- মহিষ কেনা-বেচার ব্যবসা করে আসছেন। সম্প্রতি স্থানীয় হারুন হাওলাদার নামে এক ব্যক্তি তাকে অবৈধ ব্যবসার প্রস্তাব দেয়। এতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী বাবুলের বিরুদ্ধে  নানা ষড়যন্ত্র  শুরু করে হারুন হাওলাদার।
 
গত ২৬  এপ্রিল  হারুন দলবল নিয়ে বাবুলের ক্রয়কৃত ২ টি মহিষ নিয়ে যায় হারুণ  হাওলাদার।  এছাড়াও গত বছরের ৩০ ডিসেম্বর বাবুলের গোয়ালঘর থেকে ২টি বলদ গরু নিয়ে হারুন হাওলাদারে লোকজন।  এছাড়াও টাকা চেয়ে না পেয়ে বাবুলকে বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নেওয়ার অভিযোগ করে হারুণ হাওলাদারের বিরুদ্ধে।  এসবের প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেও প্রতিকার পায়নি বলে সংবাদ সম্মেলনে জানান বাবুল। পরে ভোলার চীপ জুডিশিয়াল দৌলতখান  কোর্টে হারুণ হাওলাদারসহ কয়েক জনের বিরুদ্ধে  মামলা দায়ের  করেন বাবুল। এরপর থেকে হারুন হাওলাদার ও তার লোকজন বাবুলকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। বাবুল আরও বলেন, প্রাণনাশের ভয়ে তিনি এখন বাড়ি বের হতে পারছেন না। তিনি জীবন বাঁচাতে আইনশৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপ ও বিচার দাবি করেন । এসময় বাবুলের স্ত্রী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

আরও...