বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭
২৫০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরাধীদের যেন কোনোভাবেই ছাড় না দেওয়া হয়। তাদের কঠোরভাবে দমন করতে হবে।
ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন নিশ্চিত করতে পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জুন-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা’ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি ইউনিট প্রধানের প্রধান দায়িত্ব হলো নিজের ইউনিটকে দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করা। সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও নির্দেশনা দেন নিয়মিত টহল জোরদার করতে হবে। চেকপোস্ট কার্যক্রম শক্তিশালী করতে হবে। মামলার তদন্ত ও নিষ্পত্তির হার বাড়াতে হবে। চোরাই যানবাহন ও মাদক উদ্ধার কার্যক্রমে গতি আনতে হবে। ওয়ারেন্ট তামিলে আরও তৎপর হতে হবে।
সভায় ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভায় অন্যান্য পুলিশ কর্মকর্তা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত