বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৯
৪৫২
কাজের মূল্যায়নের ভিত্তিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ জুলাই) সকালে ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত করা হয়।

আলোচনা সভায় ভোলা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর সার্কেল রিপন চন্দ্র সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের সহকারী পরিচালক ড.অচিন্ত কুমাড় ঘোষ,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেস আলী প্রমুখ। দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা ও ইউনিয়নে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত করা হয়। এ সময় বক্তারা পরিকল্পিত জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করতে সুস্থ ও সবল জাতি গঠনে সবার দায়িত্বশীল অংশগ্রহণের আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিকল্পিত জনসংখ্যাই আগামীদিনের উন্নত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার জনশক্তিতে পরিণত করতে হবে। দেশের প্রত্যেকটি মানুষের হাতকে কাজে লাগিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে। তাহলেই আজকের বাংলাদেশ হবে পরিকল্পিত আগামীর উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত