বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৩২
২৯৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রেমিকের বিরুদ্ধে সুইসাইড নোট লিখে স্কুল ছাত্রী প্রেমিকার আত্নহত্যার ঘটনা ঘটেছে। রবিবার রাত ১ টার দিকে প্রেমিকার বসত ঘরে আত্নহত্যার ঘটনা ঘটে। মৃত প্রেমিকা ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ৪ নং ওয়ার্ডের মফিজুল ইসলামের মেয়ে নাজমা আক্তার (১৭)। সে চৌমহুনী দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী। প্রেমিক একই এলাকার পাশাপাশি বাড়ির সফিজল জমাদ্দারে ছেলে মোঃ রাকিব (২১)।
ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক রাকিব ও তার পরিবারের লোকজন গাঢাকা দিয়েছে।
মামলার অভিযোগ,স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানাযায়, নিহত নাজমা মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রেমিক রাকিব তাকে উক্তত্ব করতো। এ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকবার ঝগড়া হয় । এক পর্যায়ে রাকিব ও নাজমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত শুক্রবার (১১ ই জুলাই) প্রেমিক রাকিব নাজমাকে না জানিয়ে বিয়ে করে ফেললে নাজমা রাকিবের মধ্যে ঝগড়া হয়। পরে সেটি গড়ায় পারিবারিক ভাবে। নাজমার পিতা মফিজুল ইসলাম জানায়, আমার মেয়েটাকে ওরা প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময় অনেক অত্যাচার করেছে। তার প্রতি অন্যায় অবিচারের শোক সইতে না পেরে রবিবার দিবাগত রাত ১টার দিকে আমার মেয়েটা তার রুমে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সে মেয়ে হত্যার বিচার চায়।
বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, নাজমার বাবা বাদী হয়ে দোষীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। লাশ ভোলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। তদন্তের জন্য সুইসাইড নোটটি গোপন রাখা হয়েছে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক