অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮

remove_red_eye

২৮২

বাংলার কণ্ঠ ডেস্ক : রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দু’জনকে র‌্যাব অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। মেট্রোপলিটন পুলিশের কাছেও দু’জন ধরা পড়েছে। গত রাতেও একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি ডিবির টিমও কাজ করছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আমরা অনেক বেশি অসহিষ্ণু হয়ে গেছি। এই মানসিকতা কমাতে হবে। সবাইকে অনুরোধ করছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপদেষ্টা আরো বলেন, গতকাল কাঠমান্ডুর একটি ফ্লাইটে বোমা থাকার মিথ্যা খবর দিয়ে ফোন করা মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই পরামর্শদাতাকেও আইনের আওতায় আনা হয়েছে। চাঁদপুরের ঘটনাতেও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনে গিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কোনোভাবেই নির্লিপ্ত নয়। কিছু স্থানে সামান্য দেরি হতে পারে, তবে প্রতিটি ঘটনায় বাহিনী তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাচ্ছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইনে আসার উদ্দেশ্য ছিল এখানে থাকা ও খাওয়ার ব্যবস্থার অবস্থা দেখা। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য এখানে একটি ট্রেনিং প্রোগ্রাম চালু করা হবে। নির্বাচন কবে হবে, তা ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে ডিসেম্বরের মধ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।

সংবাদ ব্রিফিংকালে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা জেলা পুলিশ লাইনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি উপস্থিত ফোর্সদের বিভিন্ন সমস্যা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...