মো: ইয়ামিন
প্রকাশিত: ১১ই জুলাই ২০২৫ বিকাল ০৪:২৩
৪১২
মোঃ ইয়ামিন : ভোলায় তিন ব্যবসায়ীর ১ কোটি ৮৫ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে টেরিটরি সেলস ম্যানেজার । আর ওই টাকা ফেরত পেতে ব্যবসায়ীদের আত্বনার্থ। ওই টেরিটরি সেলস ম্যানেজার নাম এহসান কবির (২৯)। সে খুলনার রুপসার তিলক গ্রামের মো. কবির শেখের ছেলে। সে রিয়েলমীর টেরিটরি সেলস ম্যানেজার হিসেবে ভোলা জেলায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার রাতে ভোলার শহরের মহাজনপট্টি এলাকায় হোটেল গ্রান্ড হলিডেজে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ ওই ব্যবসায়ীরা।
তিন ব্যবসায়ীর পক্ষে লিখিত অভিযোগে ওবায়েদুর রহমান জানান, ভোলা জেলায় কর্মরত রিয়েলমীর টেরিটরি সেলস ম্যানেজার এহসান কবির। তাকে আমরা তিন বছর ধরে চিনি। এহসান কবির কৌশলে ভোলার বিসমিল্লাহ টেক এর প্রোপাইটর ওবায়েদুর রহমান, বোরহানউদ্দিনের শায়লা মোবাইল প্রোভাইটার মো. শাহজাদা আখন্দ ও চরফ্যাশনে রাফিন টেলিকম এর প্রোপাইটার মো. মোসলেহ উদ্দিনসহ কয়েকজন ব্যবসায়ীকে রিয়েলমীর বিভিন্ন মডেলের মোবাইল দিবে আশ্বাস দেন। এবং তার ব্যাক্তিগতসহ কয়েকটি একাউন্টে অগ্রীম প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা নেন। টাকা নেওয়ার পরপরই বিভিন্ন ভাবে কালখেপন করতে থাকে। এক পর্যায়ে রিয়েলমীর মোবাইল ও টাকা না দিয়ে গত ৫ জুলাই বেলা ১১ টার পর তার ব্যবহারিত মোবাইল ফোন বন্ধ করে দেয়। এ অবস্থায় আমরা তার সাথে যোগাযোগ করতে পারছি না। আমাদের ব্যবসার সকল পূঁজি সে নিয়ে গেছে। এতে আমরা অসহায় হয়ে পড়েছি। তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়েছি। এই বিষয়ে আমরা ভোলা মডেল থানায় একটি অভিযোগ করেছেন।
তিনি কান্না জড়িত কণ্ঠে আরো বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ঋন নিয়ে তারা ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করেন। ওই টাকা না পেলে তাদের রাস্তা নামতে হবে। এবং ব্যাংকের কিস্তির টাকা পরিশোধ করতে না পারলে তাদের পালিয়ে থাকতে হবে। এঅবস্থায় আমরা আমাদের টাকা ফেরত চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, মো. শাহজাদা আখন্দ ও মো. মোসলেহ উদ্দিনসহ কয়েকজন ব্যবসায়ীরা।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত