বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:২৬
৭৩৭
বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান
এইচ আর সুমন : জীবনযুদ্ধে স্ত্রীকে নিয়ে একা লড়াই করছেন বৃদ্ধ । তিনি বসবাস করছেন এক জরাজীর্ণ ছোট্ট একটি টিনের ঘরে, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তিনি দশ বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত, এক মুহূর্তও দাঁড়াতে পারেন না, মাথার উপর ফাটা টিনের ছাউনি, দেয়ালে জীর্ণ কাঠ এ যেন দারিদ্র্যের এক বাস্তব চিত্র।
কথা গুলো বলছি ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রজ্জব আলী সরদার বাড়ির শাজাহান মিয়া ( ৬৫)। এই অসহায় শাজাহান মিয়ার জীবন কাটছে অভাব আর কষ্টে। নেই কোনো স্থায়ী আয়ের উৎস, নেই সরকারি সাহায্য। প্রায় ১০বছর ধরে একা নিঃসহায় এবং প্রায় উপেক্ষিত এই মানুষটি কেবলমাত্র এলাকাবাসীর কিছুটা সহানুভূতিতেই এখনো বেঁচে আছেন।
শাহাজাহান মিয়ার সম্পত্তি আছে শুধু সামান্য এক খণ্ড জমি, তারই উপর দাঁড়িয়ে আছে এক জীর্ণশীর্ণ ঘর, বৃষ্টি থেকে রক্ষা পেতে ঘরের চালে টিন দিয়ে ঢেকে দিয়েছেন। তারপরও বৃষ্টি বা বন্যা এলেই পানিতে ভিজে কাঁদা হয়ে যায়। তখন আর ঘরে থাকতে পারে না আশ্রয় নিতে হয় অন্যের ঘরে, অন্যের করুণার উপর ভরসা করতে হয়। থাকার মতো একটি খাট পর্যন্ত নেই।
রবিবার সকাল ১০টায় বাড়িতে গিয়ে দেখা গেলো, পান্তা ভাত আর পোড়া মরিচ,এই দিয়েই তাঁর সকালের খাবার সারছেন। কোনো প্রোটিন নেই, পুষ্টির তো প্রশ্নই আসে না। ঘরের চালার নিচে পড়ে থাকা এক জীবনের বেঁচে থাকা যেন আমাদের সমাজব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি।
স্থানীয়রা জানান, গত এক দশক ধরে শাহজাহান মিয়া সীমাহীন কষ্টে জীবন কাটাচ্ছেন। তাঁরা নিজেদের সামর্থ্য অনুযায়ী যেটুকু পারেন, সহায়তা করেন। কেউ একবেলা খাবার দেন, কেউ ওষুধ, কেউবা একটু সেবা। কিন্তু এটি কখনোই পর্যাপ্ত নয়। এখন সময় সমাজের বিবেকবান, বিত্তবান, এবং প্রশাসনের সক্রিয় হবার। জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, শাহজাহান মিয়ার দিকে মানবিক দৃষ্টিতে তাকান। তাঁর চিকিৎসা, খাদ্য ও বাসস্থান নিশ্চিত করুন। এটাই একজন নাগরিক হিসেবে তাঁর ন্যায্য অধিকার। সমাজের যারা ভালো আছেন, তারা যদি একবার এগিয়ে আসেন, তাহলে এমন অসহায় মানুষগুলোর জীবনেও আলো ফিরবে।
শাজাহান মিয়া বলেন, আমি দশ বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত। সরকার অনেককে ঘর দিয়েছেন বলে শুনেছেন। একটি বাড়ি পেলে অন্তত মাথা গোঁজার ঠাঁই হতো। সরকারের পক্ষ থেকে অথবা সমাজের বিত্তবানদের সহযোগিতায় যদি থাকার মতো একটি ঘরের ব্যবস্থা হয় তাহলে একটি মাথা গোঁজানোর পরিবেশ হতো আমার।
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মিজান বলেন, শাজাহান মিয়া অনেক অসহায় তিনি খুব কষ্টে আছেন।আমি বয়স্ক ভাতা করে দিয়েছি। আমি সাধ্য মতো চেষ্টা করবো তাদের সহযোগিতা করার।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত