লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫
৪১২
লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৯ টায় লালমোহন পৌরসভার ৪ নং ওয়ার্ড নয়ানীগ্রাম এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির দরজায় মৃত ছিদ্দিক পাটোয়ারীর ছেলে মিজানুর রহমানের ২ বছরের ছেলে জাহেদ এর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শিশুটির পারিবারিক সূত্রে খোজ নিয়ে জানা যায়, ঘটনার সময় মিজান দম্পতি নিজ বসত ঘরে অবস্থান করছিলেন। রাতে প্রবল বৃষ্টিতে তাদের বারান্দা তলিয়ে পাশের জলাশয়ের সাথে একাকার হয়ে যায়। শিশুটি তার মায়ের অজান্তে ঘর থেকে নেমে বারান্দায় খেলতে গিয়ে পাশের জলাশয়ে পরে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে জলাশয়ে ভাসমান ও অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত