লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে জুন ২০২৫ রাত ০৯:৫৬
৩৬৭
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগকালীন সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্বেচ্ছাসেবকদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পক্ষ থেকে উপজেলার ১৪টি ইউনিটের ২৮০ জন স্বেচ্ছাসেবককে এসব সরঞ্জাম দেয়া হয়। বিতরণকৃত দুর্যোগকালীন সরঞ্জামের মধ্যে ছিল- রেইনকোট, গামবুট, হার্ডহেট, লাইফ জ্যাকেট, প্রাথমিক চিকিৎসা ব্যাগ, উদ্ধার ব্যাগ, হ্যান্ড সাইরেন ও মেগাফোন।
এ ছাড়াও দুর্যোগকালীন এসব সরঞ্জাম বিতরণকালে লালমোহন উপজেলা সিপিপির সহকারী পরিচালক মো. বদিউজ্জামান, অফিস সহকারী কাম-রেডিও অপারেটর মো. মোতাহার উদ্দিন, টিম লিডার মো. শফিউল্যাহ হাওলাদারসহ সিপিপির বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত