অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে তারুণ্যের উৎসব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৩৬৫

 দুর্যোগকালীন উদ্ধার ও সচেতনতায় কর্মশালা 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় তারুণ্যের উৎসব শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান ও জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে বিশেষ আলোচনা করা হয়। এছাড়াও দূর্যোগকালীন, দূর্যোগ পরবর্তী সময়ে কোস্ট গার্ডের ভূমিকাসমূহ তরুনদের সামনে তুলে ধরা হয়।  এসময় কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে: কমান্ডার নাফিস মোহাম্মদ সাদমান ইউসুফ তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জান মাল রক্ষা, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলস ভাবে কাজ করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ তারুণ্যের উৎসব শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভোলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রতিনিধি আব্দুর রশিদসহ স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...